Ortho Songbad আর্কাইভ

ডমিনেজ স্টিলের আইপিওতে আবেদন শুরু ১৯ অক্টোবর

ডমিনেজ স্টিলের আইপিওতে আবেদন শুরু ১৯ অক্টোবর
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার পেতে বিনিয়োগকারীদের আবেদন শুরু আগামী ১৯ অক্টোবর (সোমবার) থেকে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

পুঁজিবাজারে আসতে যাওয়া এই কোম্পানির শেয়ার পেতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

কোম্পানির শেয়ার পেতে সাধারণ, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিসহ সবধরনের বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।

আইপিওর অর্থদিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার