Ortho Songbad আর্কাইভ

ভুটানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ভুটানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ভুটানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ১৫ বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার পর, এবার চতুর্থবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।


সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার ( ৯ জানুয়ারি) ভুটানের স্থানীয় সময় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার সংসদের ৪৭ সদস্য নির্বাচিত করবেন। এবারের নির্বাচনের মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক উৎপাদন বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেবে সরকার। বুধবার ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।


থিম্পুর কাছাকাছি পুনাকা শহরের ভোটার কর্মা রয়টার্সকে বলেন, এখন ভূটানের মানুষের জন্য সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেদের উন্নয়ন করা। এখন ভূটানের একটা বড় অংশ বেকার। যারা চাকরি করছে তারা যা বেতন পায় সেটা তার ও পরিবারের জন্য যথেষ্ট নয়।


ভূটানের গত নির্বাচনের পর দেশের তরুণরা উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। ২০২২ সালে প্রায় ১৫ হাজার মানুষ ভিসার জন্য আবেদন করে বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার