Ortho Songbad আর্কাইভ

পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্সে লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে তা ছিল ২১ পয়সা।

এদিকে নয় মাসে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬ পয়সা

মুল সাইট থেকে

পুজিবাজার