Ortho Songbad আর্কাইভ

পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৫৮ শতাংশ

পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৫৮ শতাংশ
পুজিঁবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫৮ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) এই মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ১.০৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৬২ টাকা বা ৫৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ইপিএস হয়েছে ০.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.২১ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৬৬ টাকা বা ৩১৪ শতাংশ।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৮৩ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার