Ortho Songbad আর্কাইভ

চিকিৎসা সেবায় গ্রাহকদের মেগা অফার দিচ্ছে ইসলামী ব্যাংক

চিকিৎসা সেবায় গ্রাহকদের মেগা অফার দিচ্ছে ইসলামী ব্যাংক
চিকিৎসা সেবায় গ্রাহকদের জন্য মেগা অফারের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনে চিকিৎসা সেবা ও ল্যাব টেস্টে দেশের সর্বোচ্চ মেগা অফার ঘোষণা দেয়া হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক-আপ প্যাকেজ, নিয়মিত সেবা ও ল্যাব টেস্টে এ অফার ঘোষণা দেয়া হয়। এই মেগা অফারের আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪৫ শতাংশ ছাড় ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য সকল ইসলামী ব্যাংক হাসপাতালে ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪০ শতাংশ এবং সকল রেডিওলোজি ও ইমেজিং টেস্টে ৩৫ শতাংশ ছাড় প্রদান করা হচ্ছে। ইমার্জেন্সি ফি (আউটডোর) ১০ শতাংশ, ডেন্টাল ও ফিজিওথেরাপি ১০ শতাংশ, সকল ধরণের দেশীয় মেডিসিন ৫ শতাংশ ও কোভিড-১৯ র‌্যাপিড পিসিআর টেস্ট (মূল্য) ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার