Ortho Songbad আর্কাইভ

আফগানিস্তানে পাক কনস্যুলেটে পদদলিত হয়ে ১১ নারীসহ নিহত ১৫

আফগানিস্তানে পাক কনস্যুলেটে পদদলিত হয়ে ১১ নারীসহ নিহত ১৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান কনস্যুলেটে পদদলিত হয়ে ভিসা প্রার্থী ১১ নারীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের অনেকেই বয়োবৃদ্ধ বলে জানা গেছে। খবর এনডিটিভির।

কনস্যুলেটের খোলা ময়দানে কয়েক হাজার ভিসা প্রার্থী জড়ো হয়েছিলেন। কর্তৃপক্ষ বুধবার সকালে ওই হতাহতের খবর জানিয়েছে।

প্রাদেশিক দুই কর্মকর্তা জানান, তিন হাজারেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার টোকেন সংগ্রহ করতে পূর্বাঞ্চলীয় পাকিস্তান কনস্যুলেটে জড়ো হয়েছিলেন।

তবে এ ব্যাপারে পাকিস্তান দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার