লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদেরকে ৫২ শতাংশ লভ্যাংশ দেবে। যার মধ্যে নগদ ৪৭ শতাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৫ টাকা ৮২ পয়সা (কনসুলেটেড) । যা আগের বছর একই সময় ছিল ১৪ টাকা ৯৮ পয়সা। ৩০ জুন,২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৮০ টাকা ৪০ পয়সা। এবং কোম্পানিটির (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৭৫ পয়সা। আগে ছিল ১৮ টাকা ৬৮ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।