Ortho Songbad আর্কাইভ

বিবিএস ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

বিবিএস ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৯ টাকা ১৭ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার