Ortho Songbad আর্কাইভ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। এ সময়ে ডিএসইতে মোট লেনদেনের ৪২ দশমিক ৪ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ওষুধ-রসায়ন খাতে ৮.৯ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ৭.৬ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক ও বস্ত্র খাতে ৫.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৯ শতাংশ, বিবিধ খাতে ৪.৫ শতাংশ, আর্থিক খাতে ৪.৪ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৫ শতাংশ।

টেলিকমিউনিকেশন খাতে ২.৬ শতাংশ, খাদ্য খাতে ২.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.২ শতাংশ, আইটি খাতে ১.৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি ও সিরামিক খতে দশমিক ৬ শতাংশ, পাট খাতে দশমিক ৫ শতাংশ, কাগজ ও সেবা খাতে দশমিক ৩ শতাংশ করে লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার