Ortho Songbad আর্কাইভ

কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আগুন নিয়ন্ত্রণে

কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (২৫ অক্টোবর) সকাল ৬টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ডিউটি অফিসার মাহফুজ বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটে বিডিবিএল ভবনের ওপরের তলায় আগুন লাগে। এরপর সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি। এমনকি কোনো হতাহতের খবরও আমরা পাইনি।’

মুল সাইট থেকে

পুজিবাজার