বিজিএমইএ’র সভাপতি পদে লড়বেন ফারুক হাসান
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নতুন মেয়াদে সভাপতি পদে লড়বেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। সম্প্রতি তাঁর প্যানেল সম্মিলিত পরিষদ থেকে এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক এই জ্যেষ্ঠ সহসভাপতি।
তিনি বলেন, গত শনিবার রাজধানীর উত্তরায় জায়ান্ট বিজনেস টাওয়ারে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিজিএমইএ সাবেক সভাপতি কুতুব উদ্দিন, মোস্তফা গোলাম কুদ্দুস, সফিউল ইসলাম মহিউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফারুক হাসান এর আগে বিজিএমইএর দুইবার নির্বাচিত পরিচালক এবং পর পর দু'বার সহসভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ডাচবাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।