Ortho Songbad আর্কাইভ

ডাচ-বাংলা চেম্বার’র সভাপতি আফসার, সাধারণ সম্পাদক মামুন

ডাচ-বাংলা চেম্বার’র সভাপতি আফসার, সাধারণ সম্পাদক মামুন
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর (ডিবিসিসিআই) সভাপতি মোঃ আনোয়ার শওকত আফসার ও সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মামুন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার গুলশানের একটি হোটেলে ১৯ তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এই নতুন কমিটি গঠিত হয়েছে।আগামী দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। সভাপতি মোঃ আনোয়ার শওকত আফসার সখী লাইন্স লিমিটেড (সখী গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মামুন প্রভাতি ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর প্রাক্তন ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার