Ortho Songbad আর্কাইভ

ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক বিএসইসিতে

পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএসইসির সকল কমিশনার ও নির্বাহী পরিচালকরা অংশ নেবেন।

ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে উপস্থিত থাকবেন এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো. রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো. সাইফুদ্দিন, সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমান।

 

মুল সাইট থেকে

পুজিবাজার