Ortho Songbad আর্কাইভ

আরএসআরএম স্টিল মিলসের লভ্যাংশ ঘোষণা

আরএসআরএম স্টিল মিলসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (২৮ অক্টোবর) আলোচিত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৫ টাকা ৫৮ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৬৯ পয়সা। আগের বছর যা ছিল ৪৯ টাকা ৪৮ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার