Ortho Songbad আর্কাইভ

এইচআর টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবে না।

বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১১ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৮৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪২ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৪ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার