Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। রবিবার (১৭ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ প্রধান অতিথির বক্তব্য দেন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও ডাইরক্টের মো. জয়নাল আবেদীন।


স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।


অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন, শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মিফতাহ উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার