সেকেন্ড ওয়েব মোকাবিলায় সরকার প্রস্তুত

সেকেন্ড ওয়েব মোকাবিলায় সরকার প্রস্তুত
আসছে শীতে বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েব শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা যে ধারণা করছেন, তা মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

করোনা সংক্রমণ মোকাবিলায় সবাইকে স্বাস্থ‌্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের হাত থেকে আমাদের দেশে-প্রবাসে যারা আছে, সবাই যেন মুক্তি পায়। সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে।

“নুতনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে এবং ইউরোপে যখন আসে এই ধাক্কাটা আমাদের দেশেও আসে। কিন্তু আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি। বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি।”

করোনাভাইরাসের মধ্যেও স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা