রোহিঙ্গা ক্যাম্পে আবারো চালু হলো ডব্লিউএফপি ফারমার্স মার্কেট

রোহিঙ্গা ক্যাম্পে আবারো চালু হলো ডব্লিউএফপি ফারমার্স মার্কেট
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোহিঙ্গা ক্যাম্পে ফারমার্স মার্কেট পুনরায় চালু করেছে। বর্তমানে এগুলোয় মাসিক লেনদেন ১ লাখ ডলারের সমপরিমাণ। ২০২১ সালের মে মাসের মধ্যে এ লেনদেন ৫ লাখ ডলারে পৌঁছাবে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

সংস্থাটি বলছে, ক্যাম্পে এ ফারমার্স মার্কেটের মাধ্যমে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বৃহত্তর অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে। কভিড-১৯ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ব্যবসায়িক ও বাণিজ্যিক কার্যক্রম আবার শুরু হলো। এই ফ্রেশ ফুড কর্নারগুলো কক্সবাজারের স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ, যার মাধ্যমে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়েই উপকৃত হচ্ছে।

মহামারীর কারণে ফারমার্স মার্কেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত এখানে লেনদেনের মাধ্যমে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ১২ জন ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ীর হাতে প্রতি মাসে প্রায় ৪৭ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পৌঁছাত। চারটি মার্কেট এখন আবারো চালু হয়েছে, যেগুলোয় সমন্বিত মাসিক লেনদেনের পরিমাণ ১ লাখ মার্কিন ডলারেরও বেশি। ২০২১ সালের মে মাসের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ৩০ শতাংশ মানুষ এ ফারমার্স মার্কেট থেকে উপকৃত হবে বলে আশা করছে সংস্থাটি, যেখানে মাসিক লেনদেনের পরিমাণ হবে ৫ লাখ মার্কিন ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর