কল্যাণপুরের নতুনবাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

কল্যাণপুরের নতুনবাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবরে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট কাজ করে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার ফাইটাররা এখনও কাজ করছেন। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করা ফায়ার সার্ভিস দলের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা