Ortho Songbad আর্কাইভ

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবে অস্ট্রেলিয়া

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবে অস্ট্রেলিয়া
মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিকভাবে হিমশিম খাওয়া নিম্ন আয়ের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়ে ভাবছে অস্ট্রেলিয়া সরকার। তবে আগের তুলনায় মূল্যস্ফীতি কমে আসায় মজুরি খুব বেশি বাড়বে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মজুরিসংক্রান্ত ফেয়ার ওয়ার্ক কমিশনের (এফডব্লিউসি) ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক পর্যালোচনা সভা। এতে দেশটির শ্রম বিভাগ মজুরি বৃদ্ধির সুপারিশ করবে বলে জানা গেছে। মূলত যেসব কর্মী কম বেতনে কাজ করেন তারা যেন জীবনযাত্রার ক্ষেত্রে পিছিয়ে না পড়েন, সেজন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।

ফেয়ার ওয়ার্ক কমিশনের কোষাধ্যক্ষ জিম চালমারস বলেন, ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়ে সবাই আশাবাদী। আমরা একটি বিষয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সেটি হলো আমাদের দেশ ও অর্থনীতিতে যারা কম মজুরিতে কাজ করেন তারা যেন পিছিয়ে না পড়েন।

গত জুলাইয়ে এফডব্লিউসি ন্যূনতম মজুরি ৫ দশমিক ৭৫ শতাংশ বাড়িয়েছিল। কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কার মাঝে আবারো মজুরি পুনর্বিবেচনা করছে এ কমিশন।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার