Ortho Songbad আর্কাইভ

রোজার প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লি

রোজার প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লি

রোজার মাসের প্রথম ১৫দিনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন দেড় কোটি মুসল্লি। মক্কা শরীফে উমরাহ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। দেড় কোটি মুসল্লির মসজিদে নববীতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সৌদির এক কর্মকর্তা


কাবা ও মসজিদে নববীদের দায়িত্বে থাকা জেনারেল অথরিটির তথ্য ও পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা সুলতান আল বাদ্রি জানিয়েছেন, যেসব মুসল্লি মসজিদে নববীতে এসেছিলেন তাদের স্বাগত জানানোর পাশাপাশি বেশ ভালোভাবে পরিকল্পিত সেবা দেওয়া হয়েছে।


মদিনার মসজিদে নববীর পাশেই অবস্থিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা শরীফ। এই রওজা শরীফের পাশে নামাজ আদায়ের জন্য ৫ লাখ মুসল্লিকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। বছরের সবদিনই মক্কা ও মদিনায় যান হাজার হাজার মুসল্লি। তবে রমজান আসলে এই ভিড় বহুলাংশে বৃদ্ধি পায়।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার