Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংকের শরিয়াহভিত্তিক পরিষেবা 'আহলান' উদ্বোধন

এবি ব্যাংকের শরিয়াহভিত্তিক পরিষেবা 'আহলান' উদ্বোধন
বেসরকারি এবি ব্যাংকের পরিপূর্ণ শরিয়াহভিত্তিক পরিষেবা 'আহলান' উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারিক আফজাল ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইসলামিক ব্যাংকিং সৈয়দ মিজানুর রহমান, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যগণসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার