Ortho Songbad আর্কাইভ

জটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে শাহবাগে অবরোধ

জটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে শাহবাগে অবরোধ
করোনাকালে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। তাঁরা সেখানে বিক্ষোভ করছেন।

অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। তৈরি হয়েছে যানজট। পাশের সরু রাস্তা দিয়ে কিছু গাড়ি চলছে।

আজ রোববার বেলা ১১টা ২০ মিনিটে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নিয়েছেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী।

মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, করোনা মহামারিতে প্রফের (পরীক্ষা) বিকল্প, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী পর্যায়ের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, পরীক্ষা ও ক্লাসবিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।

মুল সাইট থেকে

পুজিবাজার