লভ্যাংশ ঘোষণা করেছে জিবিবি পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে আরও ৫ শতাংশ দিয়েছে। তাই বছর শেষে কোম্পানিটির লভ্যাংশ দেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১০ শর্তাংশ ।
আজ রোববার (১ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৭৬ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৯৩ পয়সা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির ২৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।