Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ণ কেবলস

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ণ কেবলস
আগামী ৮ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সভায় ৩০জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

২০১৯ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার