Ortho Songbad আর্কাইভ

কারখানা সাময়িক বন্ধ থাকবে অলটেক্স ইন্ডাস্ট্রিজের

কারখানা সাময়িক বন্ধ থাকবে অলটেক্স ইন্ডাস্ট্রিজের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ গতকাল ২ নভেম্ববর থেকে আগামী ৪৫ দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি কারখানার আন্ডারগ্রাউন্ডের গ্যাস লাইন পুনরায়র নির্মার্ণের জন্য কারখানা বন্ধ রাখবে। কারখানার গ্যাস লাইন মেরামতের সময় কোম্পানির সব উৎপাদন বন্ধ থাকবে।

গ্যাস লাইন মেরামতের কাজ শেষ হলে কোম্পানিটি কারখানার উৎপাদন আবার শুরু করবে। এ বিষয়ে কোম্পানিটি আবারও সংবাদ প্রকাশ করবে বলে জানায়।

মুল সাইট থেকে

পুজিবাজার