তামিমে দাপুটে সেঞ্চুরি

তামিমে দাপুটে সেঞ্চুরি
বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএল’র নতুন মৌসুমে নিজের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। তার অসাধারণ ব্যাটিংয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে লিড নিতে যাচ্ছে পূর্বাঞ্চল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখে শুনে ব্যাট চালান ওপেনিং ব্যাটসম্যান তামিম। ৭৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। পরের পঞ্চাশ পূর্ণ করেছেন আরও দ্রুত গতিতে, ৫০ বলে।

১২৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এতে চারের মার চৌদ্দটি!

দ্বিতীয় উইকেট জুটিতে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক। অর্ধশতকের দেখা পেয়েছেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান। এই জুটির রান দেড়শো ছাড়িয়েছে।

অপর ওপেনার পিনাক ঘোষ উইকেট ছাড়া হয়েছেন ২৬ রান করে।

শুক্রবার টুর্নামেন্ট শুরুর দিন প্রথমে ব্যাটিং করে ২১৩ রানে অলআউট হয় টসে হারা মধ্যাঞ্চল। পাঁচটি উইকেট নেন পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের