Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টিউবস

লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টিউবস
শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৮ নভেম্বর) কোম্পানির ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর লোকসান ছিল ১৪ পয়সা।

৩০ জুন ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৩ টাকা ৫০ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৫৯ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার