Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ

ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৮ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ (২০২০-২০২১) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন ও প্রকাশ করে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৩ টাকা ৫৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার