সাশ্রয়ী মূল্যে বাজারে পাচ্ছেন অপো এ৩৩

সাশ্রয়ী মূল্যে বাজারে পাচ্ছেন অপো এ৩৩
অপো এ৩৩ মাত্র ১৩,৯৯০ টাকা মূল্যে। এই ফোনটি স্মার্টফোন উৎসাহীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো সম্প্রতি সর্বাধুনিক সব ফিচারে নিয়ে এসেছে । বাজেট-ফ্রেন্ডলি এ ফোনটিতে ৯০ হার্টজের পাঞ্চ-হোল ডিসপ্লে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আছে এআই ট্রিপল ক্যামেরা এবং আরও অনেক কিছু।

পছন্দের ভিডিও কন্টেন্ট দেখা ও চমৎকার গেমিং অভিজ্ঞতার জন্যে অপো এ৩৩-তে আছে ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে। ১.৮ গিগাহার্টজের অনন্য গতিতে যেকোনো কাজে সম্পাদনের জন্যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১১ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট, ৩ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং অক্টা-কোর প্রসেসর। ফোনটিতে আছে ৩২ গিগাবাইটের ইউএফএস ২.১ রম, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

অপো এ৩৩-তে আছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরার সাথে আছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর। বড় অ্যাপারচারে অন্ধকারে বা অল্প আলোতেও অনন্য ডিটেইলসহ ছবি ধারণ করতে পারে। ক্যামেরার বিভিন্ন শুটিং মোডের মধ্যে আছে প্রো মোড, প্যানোরামা, পোর্ট্রেট, টাইম-ল্যাপস ইত্যাদি। চমৎকার সব সেলফি তুলতে এতে আছে ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারের সুবিধা প্রদানে এ৩৩-তে আছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্যে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। মিন্ট ক্রিম ও মুনলাইট ব্ল্যাক- এ দুটি রঙে চোখ ধাঁধানো ডিজাইনে অপো এ৩৩ এখন অপোর সকল আউটলেট ও অনলাইন পাওয়া যাচ্ছে।

অর্থসংবাদ/এসআর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি