করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড , নিহত ১০

করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড , নিহত ১০
রোমানিয়ার পিয়াত্রা নেমত নামক স্থানের একটি বিশেষায়িত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১০ জন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ডাক্তারসহ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ৮ জন। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

দেশটির জরুরি অবস্থার পরিদর্শক ইরিনা পোপা জানিয়েছেন, শনিবার ওই নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন ছড়িয়ে পরে। সে সময় সেখানে ১৬ জন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে ১০ জন মারা যায়।ডাক্তারসহ মোট ৮ জন গুরুতর অগ্নিদগ্ধ হন। তার মধ্যে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা একজন ডাক্তারও রয়েছেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন রোগীদের বাঁচানোর। সেটি করতে গিয়ে তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

রোমানিয়ায় এ পর্যন্ত মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার জন। ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত সবচেয়ে গরিব দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারের অধিক মানুষ। অবশ্য দেশটির স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই ভঙুর অবস্থায় ছিল। করোনার এ সময়ে তা আরও প্রকট হয়ে উঠেছে। সূত্র: আল জাজিরা, স্কাই নিউজ

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না