রাজধানীর এভারকেয়ার হসপিটালে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

রাজধানীর এভারকেয়ার হসপিটালে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
রাজধানী ঢাকায় এভারকেয়ার হসপিটাল বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা, স্যোশাল ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক লাইভ প্রোগ্রাম, ইনার হুইল ক্লাবের সাথে ওয়েবিনার এবং দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি এর সাথে অনলাইন পেশেন্ট ফোরাম এর আয়োজন করে।

অনলাইন পেশেন্ট ফোরামে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল সার্ভিসেস এর প্রধান ডা. আরিফ মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসাবে ডা. নাজমুল ইসলাম (সিনিয়র কনসালেটন্ট, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগ) “বাংলাদেশে ডায়াবেটিস এবং নতুন ডেভেলপমেন্ট” নিয়ে আলোচনা করেছেন। প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার (সিনিয়র কনসালেটন্ট - এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগ) ডায়াবেটিস রোগ সম্পর্কে সর্ব সাধারনের মধ্যে সচেতনতা তৈরির জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে কথা বলেছেন। পরে এভারকেয়ার হসপিটাল ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনায় ডা. আরিফ মাহমুদ, প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার, ডা. নাজমুল ইসলাম, ডা. আহসানুল হক আমিন, কনসালেটন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি, ডা. ফাহমিদা জাবীন, কনসালটেন্ট, পেড্রিয়াট্রিকস অ্যান্ড নিওনেটলজি, তামান্না চৌধুরী, প্রধান পুষ্টিবিদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা, বিভিন্ন অনলাইন প্রোগ্রামে স্পিকার হিসাবে অংশগ্রহণ করেছেন ।

আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা বাংলাদেশের একমাত্র JCI স্বীকৃত হসপিটাল। এটি এভারকেয়ার গ্রুপ-এর একটি অংশ, যা ২৯টি হসপিটাল, ১৬টি ক্লিনিক ও ৫৭টি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে রয়েছে ২টি মহাদেশের ৬টি দেশে; উন্নয়নশীল দেশগুলোতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেয়ার মিশন নিয়ে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি