বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ৩০
বগুড়ায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার (৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরের সেউজগাড়ি জামতলা এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে রথযাত্রার গাড়ির উঁচু মাথা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।