করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও আক্রান্ত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় ও সচিব স্যার গতকাল (শনিবার) করোনা পরীক্ষা করতে আইসিডিডিআর,বিতে নমুনা দেন। পরীক্ষায় দুজনেরই কোভিড-১৯ পজেটিভ এসেছে।’
তিনি আরও বলেন, ‘দু’জনেই সুস্থ আছেন। শারীরিক কোন জটিলতা নেই। তারা বাসায় আইসোলেশনে আছেন।’
অর্থসংবাদ/ এমএস