পুলিশ হাসপাতালে ৬টি ভেন্টিলেটর দিল বিকাশ

পুলিশ হাসপাতালে ৬টি ভেন্টিলেটর দিল বিকাশ
করোনাভাইরাস মহামারীতে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমন ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। তাই দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ করোনা চিকিৎসা-সেবায় দেশের শীর্ষ হাসপাতালগুলোতে জরুরী চিকিৎসা সামগ্রী প্রদানের ধারাবাহিকতায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৬টি ভেন্টিলেটর প্রদান করে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, বিকাশের হেড অব এক্সটারনাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, ডক্টর ইনচার্জ ডাঃ মোঃ আজহারুল ইসলাম তালুকদার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও ঢাকা সিএমএইচ-কে ২৪টি ভেন্টিলেটর প্রদান এবং বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতাল (বিআইএইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ এর ধারাবাহিকতায় এবার পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা সেবায় এই ভেন্টিলেটরগুলো প্রদান করলো বিকাশ। এই ভেন্টিলেটরগুলো চলমান মহামারীর মধ্যে ফ্রন্টলাইন যোদ্ধাদের পাশাপাশি অন্যান্য কোভিড রোগীদেরও সহায়তা করবে।

বিকাশ চলমান এই উদ্যোগের পাশাপাশি আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া ৫০টি ভেন্টিলেটরসহ ছয় লক্ষাধিক চিকিৎসা সামগ্রী প্রধানমন্ত্রীর তহবিলে হস্তান্তর করেছে। এছাড়াও একই সময়ে বিকাশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।

শীঘ্রই বিকাশের এই চলমান উদ্যোগে আরো হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যুক্ত হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণেও সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন মোবাইল আর্থিক সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বিকাশ তার উদ্যোগ অব্যাহত রেখেছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি