লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৪৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেন্জ ( ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি মোট ৩২ লাখ ৫৮ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৪ লাখ ৭৭ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৬১ লাখ টাকা।

এশিয়া ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৮ লাখ ৬৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ২৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান,এডিএন টেলিকম ও কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন