উদ্ধারকৃত ১১টি কষ্টিপাথর মূর্তি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্ত

উদ্ধারকৃত ১১টি কষ্টিপাথর মূর্তি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্ত
নওগাঁয় ১৬ বিজিবি কর্তৃক ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে টাস্কফোর্স ও বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত ১১টি মূল্যবান কষ্টি পাথর এবং প্রত্নতাত্ত্বিক মান সম্পন্ন মূর্তি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সীমান্ত পাবলিক স্কুলে প্রধান অতিথি হিসাবে এগুলো হস্তান্তর করেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম জি।

হস্তান্তরকৃত ১১টি কষ্টি পাথর এবং প্রত্নতাত্ত্বিক মূর্তিগুলোর ওজন ২৭০ কেজি যার আনুমানিক মূল্যে ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার।

এসময় উপস্থিত ছিলেন, ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ,কে,এম আরিফুল ইসলাম পিএসসি, উপ-অধিনায়ক এটিএম আহসান হাবীব, রাজশাহী প্রত্নতাত্ত্বিক বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানাসহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণে জন্য রাজশাহী প্রত্নতাত্ত্বিক বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা কাছে প্রধান অতিথি এসব কষ্টি পাথর হস্তান্তর করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ বিজিবি নওগাঁ কর্তৃক ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে টাস্কফোর্স ও বিশেষ অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টিপাথর এবং প্রত্নতাত্ত্বিক মানসম্পন্ন মূর্তি উদ্ধার করা হয়। কিছু চোরাকারবারি তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে। এ ধরনের দুর্লভ প্রত্নতত্ত্ব পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি করে আসছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো