কাশেম ইন্ডাস্ট্রিজ দর বাড়ার শীর্ষে

কাশেম ইন্ডাস্ট্রিজ দর বাড়ার শীর্ষে
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা । ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৬২ বারে ২৯ লাখ ৮৪ হাজার ১২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৫৬ বারে ২ লাখ ৪৯ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। আজ ফান্ডটির শেয়ার সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন