Ortho Songbad আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ

সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ

সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৭ জন প্রবেশনারী অফিসারদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে সাউথইষ্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষণ অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও নবনিযুক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এর নির্দেশনা মূলক বক্তব্য ও সনদ বিতরনের মধ্য দিয়ে প্রবেশনারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষন কার্যক্রমের সমাপ্তি হয়।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার