ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যুগে যুগে তাঁর ক্রীড়ানৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আর্জেন্টিনার বুয়েনস এইরেসের তিগ্রেতে নিজ বাড়িতে গতকাল বুধবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। ম্যারাডোনার বয়স হয়েছিল ৬০ বছর।
ফুটবলের এই জাদুকরের মৃত্যুতে বাংলাদেশেও তাঁর ভক্তসহ ফুটবলপ্রেমীদের মধ্যে শোক নেমে এসেছে।

অর্থসংবাদ/এসএ/১৩:০৫/১১:২৬:২০২০

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা