ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সারাদেশের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


শনিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।


এছাড়া দেশের ৪০টি জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম পরিচালিত অভিযানে ১০৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা