মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৯

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৯

মেক্সিকোর জাকাতেকাস রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন। স্থানীয় সময় গতকাল শনিবার (২৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে।


যাত্রীবাহী ওই বাসটিতে পেছন থেকে একটি ট্রাকটর ট্রেইলার ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। জেকাতেকাস গর্ভনর ডেভিড মনরিয়ার বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানানো হয়।


স্থানীয় একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ট্রাক্টর ট্রেইলার ট্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। বাস দুর্ঘটনায় নিহত কয়েকজন ব্যক্তির লাশ খাত থেকে উদ্ধার করা হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না