দরবৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় নতুন চমক!

দরবৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় নতুন চমক!
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকার সবার ১০ শতাংশ করে দর বেড়েছে। যা পুঁজিবারের জন্য চমকও বটে!

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, দরবৃদ্ধির শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ। আর ৪ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ১০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০ শতাংশ, নাভানা ফার্মার ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ শতাংশ দর বেড়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন