ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (৩০ অক্টোবর) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিআইএফসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ০৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ০৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নিউ লাইন ক্লোথিং।
বুধবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রগ্রতি লাইফ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ডেসকো, স্ট্যান্ডার্ড ব্যাংক, খান ব্রাদার্স, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক পিএলসি।
এমআই