ডিআরইউ'র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোরসালীন নোমানী ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মশিউর রহমান খান। তিনি পেয়েছেন ৬৯২ ভোট।
দিনব্যাপী এ ভোটগ্রহণ শেষে আজ সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনারের অন্যতম সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এই ফলাফল ঘোষণা করেন।
অর্থসংবাদ/ এমএস