ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান হলেন মোরশেদ আলম
মোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫৯তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তিনি নির্বাচিত হন। মোরশেদ আলম কোম্পানির একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক ও নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ দলীয় নির্বাচিত সংসদ সদস্য।
মোরশেদ আলম ব্যাংক ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব।। তিনি একাধিকবার জাতীয় রফতানি ট্রফি স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন এবং বহুবার সিআইপি নির্বাচিত হন।এছাড়া তিনি শিল্পগ্রুপ বেঙ্গল গ্রুপ ও টিভি চ্যানেল আরটিভির চেয়ারম্যান। তিনি রপ্তানিমুখী প্লাস্টিক, গার্মেন্ট, কেমিক্যাল, ফুড প্রসেসিং শিল্পসহ বিভিন্ন ব্যবসায় জড়িত।—বিজ্ঞপ্তি
অর্থসংবাদ/এ এইচ আর. ১০:৩৭/১২.০১.২০