বিডি ল্যাম্পসের মূল্য সংবেদনশীল তথ্য নেই
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (বিডি ল্যাম্পস) শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৩০ নভেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
অর্থসংবাদ/ এমএস