Ortho Songbad আর্কাইভ

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও উদ্দীপনের মধ্যে সমঝোতা চুক্তি

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও উদ্দীপনের মধ্যে সমঝোতা চুক্তি
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমের উপস্থিতিতে উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু, ব্যাংকের প্রধান কর্মকর্তা (এসএমই ও কৃষিঋণ বিভাগ) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির ফলে, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় দেশের আর্থিক সেবা বঞ্চিত ক্ষুদ্র/প্রান্তিক/ভূমিহীন কৃষকসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবীদের ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। আর্থিক সেবাবঞ্চিত ক্ষুদ্র-প্রান্তিক বা ভূমিহীন কৃষকসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং প্রান্তিক-ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় উৎসারী কর্মকাণ্ডকে বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে অধিকতর গতিশীল করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জনাব এম রিয়াজুল করিম, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনাব বিদ্যুত কুমার বসু, নির্বাহী পরিচালক ও সিইও, উদ্দীপন এবং জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, প্রধান কর্মকর্তা, এসএমই ও কৃষি ঋণ বিভাগ, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে জনাব মো. আবদুল জব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এ এইচ আর. ১০:৫০/১২.০১.২০

মুল সাইট থেকে

পুজিবাজার