মানিকগঞ্জে এনআরবিসি ব্যাংকের শাখার উদ্বোধন

মানিকগঞ্জে এনআরবিসি ব্যাংকের শাখার উদ্বোধন
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১৩৬ শহিদ রফিক সড়ক, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জে ৭৮তম শাখার ব্যাংকিং কার্যক্রম যাত্রা শুরু করেছে ।

বুধবার ০২ ডিসেম্বর, ২০২০, প্রধান অতিথি হিসেবে ৭৮তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র জেলা জজ মো. আশরাফ হোসেন ও ড. মাহমুদ হাসান চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক ব্যাকিং সেক্টরে একটি ব্যবসাবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে ‘এনআরবিসি প্লানেট’।

অর্থসংবাদ/এ এইচ আর. ২০:০০/১২.০২.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি