বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজারের টিকার ব্যবহার বিবেচনা করছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজারের টিকার ব্যবহার বিবেচনা করছে
যুক্তরাজ্য ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার বিষয়ে তাদের কাছ থেকে তথ্য পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকা ব্যবহারে তারা পর্যালোচনা করছে।

গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলেছে, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা মানবদেহের জন্য নিরাপদ। আগামী সপ্তাহেই এই টিকা দেওয়া শুরু হবে।

যুক্তরাজ্য ইতিমধ্যে চার কোটি ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে বলে আগেই জানা গেছে।

গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানান,, এমএইচআরএর মূল্যায়ন থেকে কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা করোনার টিকা জরুরি ব্যবহারের তালিকাভুক্তির বিষয়টিকে ত্বরান্বিত করতে পারে।

যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার সংবাদকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান। তিনি বলেছেন, ‘আমাদের থামা উচিত নয়। আমাদের তিন থেকে চারটির বেশি টিকা দরকার।’

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না